আলিম লাম মিম ইত্যাদির অর্থ যদি মানুষের জানা না থাকে তাহলে কুরআনে এগুলো নাজিল করে কী লাভ হল?

প্রশ্নকারী: Zubayer Ahmed প্রশ্নের তারিখ: 10 Nov 2026 উত্তরের তারিখ: 10 Nov 2026 2

প্রশ্ন

আল্লাহ তায়ালা আলিফ লাম মিম আয়াত নাজিল করেছেন এখন কেউ যদি বলে মুসলিমরা এর অর্থই জানে না তাহলে নাজিল করে কী লাভ হলো তাহলে কি বলা উচিত?

উত্তর

শায়খ মুহাম্মাদ বিন সালিহ আল উসাইমিন(র.)কে এই সংক্রান্ত প্রশ্ন করা হয়েছিল। আমরা এই সংক্রান্ত প্রশ্ন এবং শায়খ (র.) এর উত্তর এখানে উল্লেখ করছি -

[معنى الحروف المقطعة في أوائل السور]

فضيلة الشيخ: تعددت أقوال المفسرين في الحروف المقطعة في أوائل السور، والسؤال: هل هذه الحروف لها معنى أو ليس لها معنى؟ وإذا كان لها معنى فهل استأثر الله بعلمه أو يعرفه الراسخون في العلم؟ وإذا كان ليس لها معنى فقد يرد علينا إشكال: أنه كيف يتكلم الله عز وجل وهو الحكيم العليم بكلام ليس له معنى.

أفيدونا جزاكم الله خيراً؟

الصحيح أن هذه الحروف الهجائية التي في أوائل السور ليس لها معنى، لقول الله تبارك تعالى: {نَزَلَ بِهِ الرُّوحُ الْأَمِينُ * عَلَى قَلْبِكَ لِتَكُونَ مِنَ الْمُنْذِرِينَ * بِلِسَانٍ عَرَبِيٍّ مُبِينٍ} [الشعراء:١٩٣-١٩٥] واللسان العربي لا يجعل لهذه الحروف معنىً إطلاقاً، بل هذه الحروف حروف يتكون منها كلام الناس، وليس معنى قولنا: إنه ليس لها معنى أي: ليس لها فائدة، هي لها فائدة عظيمة، فائدتها: أن هذا القرآن الكريم الذي أعجزكم معشر العرب مع قدرتكم وبلاغتكم وفصاحتكم لم يكن أتى بجديد من الحروف التي لا تعرفونها، بل هو من الحروف التي أنتم تعرفونها وترتبون كلامكم منها، ويدل لهذا: أنك لا تكاد ترى سورة مبدوءة بالحروف الهجائية إلا وبعدها ذكر القرآن، وهذا ما ذهب إليه شيخ الإسلام ابن تيمية رحمه الله قال: إن لها مغزى لكنه ليس لها معنى في حد ذاته.

وعرفت الدليل على أنه ليس معنى في حد ذاتها من القرآن نفسه: {بِلِسَانٍ عَرَبِيٍّ مُبِينٍ} [الشعراء:١٩٥] وبناءً على ذلك: لو ادعى مدعٍ أنها حروف ترمز إلى شيء من الأشياء فإننا لا نقول قوله، لأننا لو قلنا: إنها حروف ترمز إلى شيء من الأشياء لا يعلمها إلا الله.

অর্থঃ " সুরার প্রারম্ভে ব্যবহৃত বিচ্ছিন্ন অক্ষরসমূহের অর্থঃ

 (প্রশ্নকারী) সম্মানিত শায়খ, সুরার শুরুতে আসা বিচ্ছিন্ন অক্ষরগুলোর ব্যাপারে তাফসিরকারকগণের অনেক মত রয়েছে। প্রশ্ন হলোঃ এই অক্ষরগুলোর কি কোনো অর্থ আছে নাকি নেই? যদি এগুলোর অর্থ থাকে, তবে সেই জ্ঞান কি আল্লাহ নিজের জন্যই সংরক্ষিত রেখেছেন নাকি গভীর জ্ঞানের অধিকারী পণ্ডিতগণও তা জানেন? আর যদি এগুলোর কোনো অর্থ না থাকে, তবে একটি সংশয় দেখা দেয়: আল্লাহ অত্যন্ত প্রজ্ঞাময় ও সর্বজ্ঞ হওয়া সত্ত্বেও কীভাবে অর্থহীন কোনো কথা বলতে পারেন? দয়া করে আমাদের জানাবেন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।

উত্তরঃ "সঠিক মত হলো, সুরার শুরুতে বিদ্যমান এই বর্ণমালার অক্ষরগুলোর নিজস্ব কোনো অর্থ নেই। কারণ মহান আল্লাহ বলেছেনঃ "বিশ্বস্ত আত্মা [জিব্রাঈল(আ.)] এটি নিয়ে অবতীর্ণ করেছেন আপনার হৃদয়ে , যাতে আপনি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হন। সুস্পষ্ট আরবি ভাষায়।" [আশ-শুআরা: ১৯৩-১৯৫]। আর আরবি ভাষায় এই অক্ষরগুলোর এককভাবে কোনো অর্থই নেই। বরং এগুলো এমন বর্ণ যা দ্বারা মানুষের কথাবার্তা গঠিত হয়। তবে আমাদের এই কথা বলার মানে এই নয় যে, এগুলোর কোনো উপযোগিতা নেই, বরং এগুলোর এক মহান উপযোগিতা রয়েছে। এর উপযোগিতা হলোঃ হে আরব সম্প্রদায়, তোমাদের ভাষাগত দক্ষতা ও বাগ্মিতা থাকা সত্ত্বেও এই কুরআন তোমাদেরকে যে চ্যালেঞ্জ করেছে, তা এমন কোনো অপরিচিত বর্ণ দিয়ে আসেনি যা তোমরা চেনো না। বরং এটি সেই বর্ণগুলো দিয়েই গঠিত যা তোমরা চেনো এবং যা দিয়ে তোমরা তোমাদের বাক্য গঠন করো। এর প্রমাণ হলো, সাধারণত যে সকল সুরা এই অক্ষরগুলো দিয়ে শুরু হয়েছে, তারপরেই কুরআনের আলোচনা করা হয়েছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়্যাহ (র.) এই মতটিই পোষণ করেছেন। তিনি বলেছেনঃ এগুলোর একটি গূঢ় উদ্দেশ্য রয়েছে, কিন্তু এগুলোর নিজস্ব কোনো অর্থ নেই।

এগুলোর নিজস্ব কোনো অর্থ নেই - এই বিষয়ের প্রমাণ খোদ কুরআন থেকেই পাওয়া যায়ঃ "সুস্পষ্ট আরবি ভাষায়।" [আশ-শুআরা: ১৯৫]। এর ভিত্তিতে, কেউ যদি দাবি করে যে এই অক্ষরগুলো কোনো বিশেষ বিষয়ের প্রতীক, তবে আমরা তার সেই দাবি গ্রহণ করব না। কারণ আমরা যদি বলি এগুলো এমন কিছুর প্রতীক যা আল্লাহ ছাড়া কেউ জানেন না (তবে তা পূর্বোক্ত আয়াতের পরিপন্থী হবে)।"

 

লিক্বাউল বাবিল মাফতুহ - মুহাম্মাদ বিন সালিহ আল উসাইমিন, খণ্ড ৩৯, পৃষ্ঠা ২৬

https://app.turath.io/book/7687?page=2796
https://shamela.ws/book/7687/2796


— মুহাম্মাদ মুশফিকুর রহমান মিনার

আপনার প্রশ্ন করুন

প্রশ্ন করুন

আপনার প্রশ্ন করুন

ইসলাম সম্পর্কে আপনার প্রশ্ন করুন, আমরা দলিলভিত্তিক উত্তর দেওয়ার চেষ্টা করব।

প্রশ্ন করুন