ইসলামের প্রথম যুগে কেন নারী শিশুদের দাস বানানো হয়েছিল?
প্রশ্নকারী: Kuasha
প্রশ্নের তারিখ: 09 Nov 2026
উত্তরের তারিখ: 09 Nov 2026
36
প্রশ্ন
বলা হয়ে থাকে, ইসলাম শুধুমাত্র মুসলমানদের বিরুদ্ধে কেউ যুদ্ধে আসলে তাকে শাস্তিস্বরূপ দাস বানানোর অনুমতি দেয়। কিন্তু ইসলামের ইতিহাস থেকে দেখা যায় বিভিন্ন যুদ্ধে অমুসলিমদের নারী শিশুকে দাস বানানো হয়েছে তারা যুদ্ধে অংশ না নিলেও। যেমন, বনু কুরাইজার নারী ও শিশুকে দাস বানানো হয়েছিল, বনু মুসতালিকের নারী ও শিশুকে দাস বানানো হয়েছিল, খাইবারের যুদ্ধে সাফিয়াসহ অনেক নারীকে দাস বানানো হয়েছিল। তারা কেউ যুদ্ধে অংশ নেয়নি বা কোনরূপ সাহায্য করেনি, বিশেষ করে শিশুরা তো নিষ্পাপ। তাই ইসলাম শাস্তিস্বরূপ কাউকে দাস বানানোর অনুমতি দিয়েছে এই দাবির সত্যতা কতটুকু?
উত্তর
সপ্তম শতাব্দীতে মদীনা রাষ্ট্রের চারপাশের সমস্ত সাম্রাজ্যে (রোম, পারস্য এবং অন্যান্য আরব গোত্র) যুদ্ধবন্দী, এমনকি যুদ্ধে অংশ না নেওয়া নারী ও শিশুদের দাস বানানো একটি সার্বজনীন ও প্রতিষ্ঠিত নিয়ম ছিল। মুসলিমরা কোনো যুদ্ধে পরাজিত হলে অমুসলিমরা মুসলিম নারী ও শিশুদের দাস বানিয়ে নিয়ে যেত। ইসলাম যদি একতরফাভাবে যুদ্ধবন্দী বা তাদের পরিবারকে দাস বানানো নিষিদ্ধ করে দিত, তবে শত্রুপক্ষ মুসলিমদের ওপর আক্রমণ করতে আরও বেশি প্ররোচিত হতো। কারণ তারা জানত যে, তারা হারলেও তাদের পরিবার সুরক্ষিত থাকবে, কিন্তু তারা জিতলে মুসলিম পরিবারগুলোকে দাস বানিয়ে ফেলবে। সুতরাং, এটি ছিল একটি পারস্পরিক আন্তর্জাতিক নীতি (Law of Reciprocity) এবং মনস্তাত্ত্বিক প্রতিরোধ ব্যবস্থা (Deterrence)।
আপনি বনু মুসতালিক ও খাইবারের যে উদাহরণ দিয়েছেন, সেগুলোর কোনোটিই সাধারণ আক্রমণ ছিল না। এগুলো ছিল রাষ্ট্রদ্রোহিতা এবং চুক্তিভঙ্গের পরিণতি। তৎকালীন গোত্রভিত্তিক সমাজব্যবস্থায় একটি গোত্র বা রাষ্ট্রের সবাই একটি একক রাজনৈতিক দল বা সত্তা হিসেবে গণ্য হতো। গোত্রের প্রধান বা নেতারা যখন কোনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ বা চুক্তিভঙ্গ ঘোষণা করত, তখন পুরো গোত্রই সেই যুদ্ধের আইনি ও রাজনৈতিক অংশীদার হয়ে যেত। যেমন, বনু কুরাইজা খন্দকের যুদ্ধে মদীনা রাষ্ট্রকে ভেতর থেকে ধ্বংস করার জন্য আক্রমণকারী কুরাইশদের সাথে গোপন চুক্তি করেছিল, যা ছিল চূড়ান্ত রাষ্ট্রদ্রোহিতা। তাদের শাস্তি তাদের নিজেদেরই অনুরোধে তাদের মিত্র সা'দ ইবনে মু'আয (রা.) এর দেওয়া রায় অনুযায়ী কার্যকর হয়েছিল। যা ছিল ইহুদিদের তাওরাতের আইনের অনুরূপ শাস্তি এবং আল্লাহ ও তাঁর রাসুল (স.)ও এই সা'দ (রা.) এর এই রায়কে সমর্থন করেছেন।

তৎকালীন যুদ্ধবিধ্বস্ত আরবে কোনো কেন্দ্রীয় সমাজকল্যাণ মন্ত্রণালয়, এতিমখানা ইত্যদি ছিল না। যখন কোনো গোত্রের পুরুষরা যুদ্ধে মারা যেত বা বন্দী হতো, তখন তাদের নারী ও শিশুরা সম্পূর্ণ অসহায় হয়ে পড়ত। তাদেরকে যদি মরুভূমিতে একা ছেড়ে দেওয়া হতো, তবে তারা অনাহারে মারা যেত অথবা অন্য কোনো যাযাবর ডাকাত দল তাদের ধরে নিয়ে পৈশাচিক নির্যাতন করত। তাদেরকে বন্দী বা দাস হিসেবে মুসলিম পরিবারের দায়িত্বে দেওয়ার উদ্দেশ্য ছিল তাদের সামাজিক নিরাপত্তা ও আশ্রয় দেওয়া। মুসলিম পরিবারগুলোর ওপর বাধ্যবাধকতা ছিল তাদের অন্ন, বস্ত্র ও বাসস্থান নিশ্চিত করার। পশ্চিমা বা রোমান দাসপ্রথার মতো ইসলামে দাসদের পশুর মতো আচরণ করার অনুমতি ছিল না। রাসূলুল্লাহ (স.) স্পষ্ট বলেছেন, "তারা তোমাদের ভাই। তোমরা যা খাবে, তাদের তাই খাওয়াবে; যা পরিধান করবে, তাই পরিধান করাবে।" (দেখুনঃ সহীহ বুখারী)।
মুসলিমরা যুদ্ধবন্দী দাস-দাসীদের সাথে ইসলামী আইন অনুযায়ী মানবিক আচরণ করত। বনু মুসতালিকের জুওয়াইরিয়াহ (রা.) এবং খাইবারের সাফিয়া (রা.)-এর মতো নারীরা পরবর্তীতে মুসলিম সমাজের সর্বোচ্চ সম্মানীয় স্তর 'উম্মুল মু'মিনীন' হওয়ার মর্যাদা লাভ করেন। ইসলাম এসে দাসপ্রথা শুরু করেনি, বরং একটি বিদ্যমান বৈশ্বিক প্রথাকে সংস্কার করেছে। ইসলাম এমন এক ব্যবস্থা তৈরি করেছিল যাতে দাসরা দ্রুত মুক্ত হতে পারে।
— মুহাম্মাদ মুশফিকুর রহমান মিনার