মৌমাছি কি ফল থেকে মধু সংগ্রহ করে?
প্রশ্ন
উত্তর
আপনি দাবি করেছেনঃ <<সুরা নাহলের ৬৯ নং আয়াত অনুযায়ী বোঝা যায় মৌমাছি ফল থেকে মধু নেয়।>>
কিন্তু কুরআনে কথাটি এভাবে নেই। কুরআনে আছে শুধু মৌমাছি কর্তৃক ফল খাবার কথা।
" আর আপনার রব মৌমাছিকে তার অন্তরে ইঙ্গিত দ্বারা নির্দেশ দিয়েছেন , ‘ঘর তৈরী কর পাহাড়ে, গাছে ও মানুষ যে মাচান তৈরী করে তাতে; ‘এরপর প্রত্যেক ফল হতে কিছু কিছু খাও, অতঃপর তোমার রবের সহজ পথ অনুসরণ কর ’। তার পেট থেকে নির্গত হয় বিভিন্ন রঙ এর পানীয় ; যাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য । নিশ্চয় এতে রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন ।
(সুরা নাহল ৬৮-৬৯)
https://quran.com/an-nahl/68-69
এখন প্রশ্ন হল - মৌমাছি কি ফল খায়?
উত্তর হলঃ হ্যাঁ, খায়।
বিস্তারিত জানতে দেখুনঃ
Do honey bees eat fruit?